সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীত উপহার বিতরণ

আপলোড সময় : ২৮-০১-২০২৪ ১১:২৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৪ ১১:২৯:৫৫ অপরাহ্ন
সিলেট, ২৮ জানুয়ারি :  জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট মানবিক চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান জালালাবাদ লিভার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) সহযোগিতায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আযোজনে ২৬ জানুয়ারি (শুক্রবার) সিলেট সিটি কর্পেোরেশনের ৮নং ওয়ার্ডের কালীবাড়ি ভট্টপাড়ায় অসহায় শীতার্ত ৩শ পরিবারের মাঝে শীত উপহার (কম্বল) বিতরণ করা হয়। 
লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক দুই বারের ডেপুটি স্পিকার ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাদার জেনেত এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের মহাসচিব সাংবাদিক উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলার জগদীশ চন্দ্র দাশ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ডেগেনহ্যামের সাবেক মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ ও ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আলম (আলম), সুলতানা জান্নাত, সালমা বেগম সুমি, সদস্য শেলু বড়ুয়া, রোকেয়া সুলতানা, মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা সমাজকর্মী কাজী দিদার মিয়াসহ অত্র এলাকার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com