প্রবাসী সাইদুর রহমানের পিতার মৃত্যুতে ফ্ল্যাক্স এন গেইটে দোয়া মাহফিল

আপলোড সময় : ৩১-০১-২০২৪ ০১:৪৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৪ ০১:৪৬:৫৭ অপরাহ্ন
ডেট্রয়েট, ৩১ জানুয়ারি : ফ্ল্যাক্স এন গেইট ডেট্রয়েট  সেকেন্ড শিপটের ব্রেক রিলিফ  সাইদুর রহমানের পিতার মৃত্যুতে গতকাল রাতে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীর হল রুমে আয়োজিত মাহফিলে ফ্ল্যাক্স এন গেইটে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। পরে ডিনার পরিবেশন করা হয়।

মো: সাইদুর রহমানের পিতা নূর হোসেন গত ২০ জানুয়ারি সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের বাড়িতে  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com