গাড়ি দুর্ঘটনায় সেন্ট ক্লেয়ার কাউন্টিতে গর্ভবতী মহিলা ও তার অনাগত শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৭-০৪-২০২৩ ১২:৪৯:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৩ ১২:৪৯:২০ পূর্বাহ্ন
ক্লাইড টাউনশিপ, ০৬ এপ্রিল : সেন্ট ক্লেয়ার কাউন্টিতে এক কিশোরের বিশৃঙ্খলভাবে গাড়ি চালানোর কারণে গতকাল বুধবার ২৮ বছর বয়সী একজন মহিলা এবং তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে, ওয়াদামস রোডের কাছে ক্লাইড টাউনশিপের নর্থ ও  লাইটল রাস্তার কাছে "একটি সাদা পিকআপ ট্রাক এলোমেলোভাবে চলার পর সকাল ৮টার দিকে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ৯১১ নম্বরে ফোন করেছিলেন।  পিকআপটি চালানোর সময় পোর্ট হুরনের ১৭ বছর বয়সী এক কিশোর চালক সেন্টার লাইন অতিক্রম করে ২৮ বছর বয়সী ওই নারী চালকের দক্ষিণমুখী ফোর্ড ফোকাস গাড়িকে আঘাত করে। এতে ২৮ বছর বয়সী মহিলা, যার নাম প্রকাশ করা হয়নি, এবং অনাগত শিশু উভয়ই মারা গেছে।  ১৭ বছর বয়সী ওই কিশোরকে সামান্য আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com