মাধবপুরে সড়কে প্রাণ গেল বৃদ্ধের

আপলোড সময় : ০৯-০৪-২০২৩ ১১:২২:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৩ ১১:২৩:৩৫ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ০৯ এপ্রিল : ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজারে সিলিন্ডার ভর্তি পিকআপের ধাক্কায়  ইসলাম উদ্দিন (৭০) নিহত হয়েছেন। আজ বোববার বিকালে এঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিকাল ৪টার দিকে  সিলেটগামী গ্যাস সিলিন্ডার ভর্তি অজ্ঞাতনামা পিকআপ গাড়ি পথচারী ইসলাম উদ্দিন কে ধাক্কা মেরে চলে যায়। গুরুতর আহত অবস্থায়  বৃদ্ধকে প্রথমে মাধবপুর উপজেলা হাসপাতালে এবং পরে  হবিগঞ্জ সদর হাসপাতালেপ্রেরণ করা হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইসলাম উদ্দিনের বাড়ি উপজেলার এক্তিয়ারপুর গ্রামে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com