আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২০-০৩-২০২৪ ০৪:২৫:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৪ ০৪:২৫:০০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২০ মার্চ : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ মার্চ, মঙ্গলবার বিকেলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভাকক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। 
পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ সভাপতি ওয়াল্টার জনসন, প্যাট্রিসিয়া বেইলি, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস উপস্থিত ছিলেন। সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা সহ ছাত্র প্রতিনিধিরাও পর্ষদ সভায় বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পর্ষদ সভায় নিউ জার্সি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com