লাখাইয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু 

আপলোড সময় : ০৬-০৪-২০২৪ ০৩:৪৭:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৪ ০৩:৪৭:৪৫ পূর্বাহ্ন

লাখাই, (হবিগঞ্জ) ৬ এপ্রিল : উপজেলার লাখাই  ইউনিয়নের স্বজনগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত রোকন মিয়া (৫৫) মারা গেছেন। শুক্রবার (৫ এপ্রিল)  দিবাগত রাত আনুমানিক ১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ৩১ মার্চ ধান শুকানোর খলা প্রস্তুত নিয়ে দু’পক্ষের সংঘর্ষে  গুরুতর আহত হন রোকন মিয়া। নিহত রোকন মিয়া স্বজনগ্রামের   মৃত আব্দুর রউফ মিয়ার ছেলে। এ ঘটনায় লাখাই  থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com