আটলান্টিক সিটিতে বিএএসজের বৈশাখী মেলার প্রস্তুতি সভা

আপলোড সময় : ২৫-০৪-২০২৪ ০৪:৩৪:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৪ ০৪:৩৪:৪৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৫ এপ্রিল :  গতকাল বুধবার রাতে নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত আসন্ন “বৈশাখী মেলা – ১৪৩১” সুন্দর ও সার্থক করার লক্ষ্যে ‘বৈশাখী মেলা উদযাপন কমিটি’র উদ্যোগে এক সভা ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বৈশাখী মেলা আয়োজক কমিটির আহবায়ক মাসুদ চৌধুরী ও সভা পরিচালনা করেন  সদস্য সচিব মো: মনিরুজামান।
সভায় বৈশাখী মেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সবাই নিজ নিজ কাজের অগ্রগতি ও পরিকল্পনা সভায় উপস্থিত সুধীজনদের অবহিত করেন। তাঁদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে সভায় বক্তব্য রাখেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা , ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, মো: গিয়াস উদ্দিন পাঠান, মোঃ শাহরিয়ার আহমদ, বেলাল হোসেন ভূইয়া , বেলাল উদ্দীন, মোহাম্মদ আইয়ূব, শিপন সাখাওয়াত, শাহজালাল,আব্দুর রহিম, সিরাজুল হক, রওশনউদদীন, মোঃ সৈয়দ শহীদ, নাসিরউদদীন খোকন, আবু নসর, সুব্রত চৌধুরী প্রমুখ।

সভায় আলোচকরা বৈশাখী মেলার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাঁরা আশা প্রকাশ করেন আয়োজক কমিটি এবছর প্রবাসী বাংলাদেশিদেরকে একটা সুন্দর মনোমুগ্ধকর বৈশাখী মেলা উপহার দিতে পারবেন ।
উল্লেখ্য, আটলান্টিক সিটিতে আগামী ৩০ এপ্রিল , মংগলবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে “বৈশাখী মেলা” অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com