সাউথ ক্যারোলিনায় পথ দুর্ঘটনায় ৩ ভারতীয় তরুণী নিহত

আপলোড সময় : ৩০-০৪-২০২৪ ০১:৫০:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৪ ০১:৫০:৪৩ পূর্বাহ্ন
গ্রিনভিল কাউন্টি, ৩০ এপ্রিল : গ্রিনভিল কাউন্টি প্রদেশের পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় তরুণী। নিহতরা হলেন- মনীষা রাজেন্দ্র প্যাটেল, সঙ্গীতা ভাবনেশ প্যাটেল এবং রেখাবেন দিলীপ প্যাটেল। শনিবার সকালে স্টাউনটন ব্রিজ রোডে আন্তঃরাজ্য ৮৫-এ দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে।
গ্রিনভিল পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গতির এসইউভিটি একটি সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দিয়ে অন্তত ২০ ফিট উঁচু থেকে নীচের রাস্তায় একটি গাছের উপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকলবাহিনী ও পুলিশ। ঘটনাস্থলে তিন তরুণীর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির আরেকজন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত জারি রেখেছে পুলিশ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com