মিশিগানে বিএডিসি’র বোর্ড সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০৭:৪৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৭:৪৩:০৬ অপরাহ্ন
ওয়ারেন, ২৭ মে : মিশিগান বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই-বিএডিসি) বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্টের প্রাইমারি নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ, বোর্ড অব স্টাস্টিসহ কনগ্রেশনাল ডিস্ট্রিকের নেতারা উপস্থিত ছিলেন। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমআই-বিএডিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড.শাহীন হাসান। বিএডিসির প্রেসিডেন্ট সুলায়মান বাহারের সভাপতিত্বে ও সেক্রেটারি কাউসার মাশকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাদেকুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com