কাঠিয়া বাবাজীর শুভ আগমনে কানায় কানায় পরিপূর্ণ ডেট্রয়েট দুর্গা মন্দির

আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১২:১১:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১২:১১:৩০ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ১১ জুন : অখিল ভারতীয় বৈষ্ণব চতুঃসম্প্রদায়ের শ্রীমহন্ত নিম্বার্ক কুলতিলক ব্রজবিদেহী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়াবাবা মহারাজ মিশিগান সফর করছেন। তাঁর শুভ আগমন উপলক্ষে আনন্দিত ভক্ত অনুসারীরা।
কাঠিয়াবাবা মহারাজ গত ৭ জুন মিশিগানে শুভাগমন করেন। তিনি হ্যামট্রাম্যাক শহরের সুধাংশু দেবের বাসভবনে অবস্থান করছেন। গুরু মহারাজের আগমন উপলক্ষে প্রতিদিনই অনেক ভক্তের সমাগম ঘটছে। তিনি প্রতিদিন ভক্তদের দীক্ষা দান করছেন।

তিনি গত রোববার বিকেলে ডেট্রয়েট দুর্গা টেম্পলে উপস্থিত ভক্তদের সম্মুখে তাঁর আশীর্বাদ বানী প্রবচন প্রদান করেন। ভক্তের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল মন্দির চত্বর। এর আগে মন্দিরে পৌছুলে তাঁকে পুষ্পবর্ষণের মাধ্যমে স্বাগত জানানো হয়। সবশেষে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আগামী শুক্রবার তিনি ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করবেন। পর্যায়ক্রমে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য সফরকালে ভজন কীর্তণ ও মহারাজজির শ্রীমুখ নিঃসৃত অমৃতময় প্রবচন থাকবে। সেই সাথে ইচ্ছুক ভক্তদের দীক্ষা প্রদান করবেন। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com