হবিগঞ্জে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উদযাপন

আপলোড সময় : ১২-০৬-২০২৪ ১২:২৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৪ ১২:২৫:২২ অপরাহ্ন
হবিগঞ্জ, ১২ জুন : হবিগঞ্জে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস '২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। 
আজ ১২ জুন ( বুধবার) বিকেলে বাহুবল উপজেলার দারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, হবিগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো: আলী আহম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জের রেনজ বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা  সাবরিনা সাইয়িদা শিমু , বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রেমলাল, পরিবেশ ও সংবাদ কর্মী রবি কস্তা প্রমুখ। সঞ্চালনা করেন বিদ্যালয় এর শিক্ষক আবু সুফিয়ান।
অনুষ্ঠানে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বন্যপ্রাণী নিধন ও শিকার বন্ধে এবং পরিবেশে বন্যপ্রাণীর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com