মাধবপুরে সোনাই নদীর বাঁধে ভাঙ্গন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৪:৪৫:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৪:৪৫:২১ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ১৯ জুন : ভারী বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির  চাপে মাধবপুরে সোনাই নদীর মরারচর  এলাকায় বাঁধ ভেঙে গেছে।  বানের পানিতে বিস্তীর্ণ এলাকার ফসলী জমি প্লাবিত হয়েছে। গ্রামীন রাস্তা ঘাটে পানি প্রবেশ করায়  কয়েক হাজার মানুষ  দুর্ভোগের মধ‍্যে পড়েছে। মঙ্গলবার  প্রায় দিন ভর ভারী বর্ষন  হয়। এছাড়া সীমান্তের ওপারেও ভারী বর্ষন হয়। 
বর্ষন ও সীমান্তের ওপার  থেকে নেমে আসা পানির তোড়ে মঙ্গলবার রাতে মাধবপুর উপজেলার সোনাই নদীর মরারচর  এলাকায় প্রতিরক্ষা বাঁধে বড় ভাঙ্গন দেখা দেয়। এতে হবিশ‍্যামা, দুর্গাপুর, বার চান্দুরা, বাকশাইল, আন্দিউড়া, আড়িয়া সহ বিভিন্ন গ্রামের রাস্তা ঘাট জমির ফসল পানিতে নিমজ্জিত হয়ে যায়। অনেক পুকুরে পানি ঢুকে মাছে ভেসে যায়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল সোনাই নদী ভাঙ্গন এলাকা বুধবার সকালে পরিদর্শন করেন। নির্বাহী অফিসার  জানান দ্রুত ব‍্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড কে অনুরোধ করা হয়েছে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com