ডেট্রয়েটে গুলিতে এক ব্যক্তি নিহত

আপলোড সময় : ১৫-০৪-২০২৩ ০১:৩৭:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৪-২০২৩ ০১:৩৭:০৮ অপরাহ্ন
ডেট্রয়েট, ১৫ এপ্রিল : গতকাল শুক্রবার রাতে শহরে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে মাউন্ড রোডের ১৯২০০  ব্লকে  এই ব্যক্তিকে গুলি করা হয়, যার পরিচয় জানা যায়নি। ডেট্রয়েট পুলিশ সিপিএল  ড্যান ডোনাকোস্কি দ্য নিউজকে একথা বলেছেন।
তিনি জানান, পুলিশ আসার আগে, ভুক্তভোগীকে ব্যক্তিগতভাবে পরিবহন করা হচ্ছিল কিন্তু তাকে পরিবহনকারী ব্যক্তি গাড়ির সমস্যায় পড়েছিল। জরুরি চিকিৎসা সেবা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। শনিবার সকাল পর্যন্ত গুলি বা সন্দেহভাজনদের পরিস্থিতি সম্পর্কে অন্য কোন তথ্য পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com