শিব মন্দিরের বার্ষিক বনভোজন কাল

আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ১০:৫৪:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ১০:৫৪:৩২ পূর্বাহ্ন
ট্রয়, ১৩ জুলাই : ওয়ারেন সিটির শিব মন্দির টেম্পল অব জয়ের বার্ষিক বনভোজন আগামীকাল রোববার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে। ট্রয় সিটির ৩৭৭৫, জন আর রোডস্থ রেইনট্রি  পার্কে আয়োজিত এই বনভোজন সকাল ১১টায় শুরু হবে। 
গত বছরের ধারাবাহিকতায় এবারও এই  বনভোজনে প্রবাসীদের আনন্দ-উল্লাস ও বিনোদনে মাতিয়ে রাখতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা খেলার ব্যবস্থা থাকছে। রয়েছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও গানের আসর। বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে থাকছে ৬৫ ইঞ্চি টিভি, ল্যাপটপ, বাই সাইকেল, টাওয়ার ফ্যান সহ আরও অনেক আকর্ষণীয় উপহার। সেই সাথে থাকছে সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ আর বিকেলে চা চক্র। আয়োজকরা এমন আয়োজনে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com