মানত রক্ষায় শিব মন্দিরে কালীপূজা

আপলোড সময় : ০৪-০৮-২০২৪ ১২:২৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৪ ১২:২৩:৫০ অপরাহ্ন
ওয়ারেন, ৪ আগস্ট : ছেলে নিতু রঞ্জন রায় রাজের জন্য মা কালীর কাছে মানত করেছিলেন হ্যামট্রাম্যাক সিটির বাসিন্দা রাখি রঞ্জন রায় ও নীলিমা রায়। গতকাল শনিবার নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে কালী পূজা দিয়ে  মানত রক্ষা করলেন তাঁরা। 

পূজার পাশাপাশি ছিল শ্যামা সঙ্গীত, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। শ্যামা সঙ্গীত পরিবেশন করেন সবিতা তরাত, জয়ীতা নন্দী, অজিত দাশ, শিমুল দত্ত, অতুল দস্তিদার, সুমি দত্ত, পৃথা দেব সহ আরও অনেকে। মন্দিরে ছিল ভক্তদের ভীড় । রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত ভক্তরা মন্দির আনন্দ করেছে। পূজায় পৌরহিত্য করেন মন্দিরের প্রধান প্রিস্ট পূর্ণেন্দু চক্রবর্তী অপু।

কালী খুব জাগ্রত দেবী। তিনি  ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। শুধু তাই নয়, তিনি নানারকম বিপদ-আপদ থেকেও ভক্তদের রক্ষা করেন। আর এজন্যই ভক্তরা তাঁদের মানত করে থাকেন। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com