বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দল

আপলোড সময় : ০৬-০৮-২০২৪ ১১:২৪:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৪ ১১:২৪:৪২ পূর্বাহ্ন
ঢাকা, ৬ আগস্ট : দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল বঙ্গভবনে গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় তারা বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলামের পক্ষে সাংবাদিকদের একটি গ্রুপে এ তথ্য জানান আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সেখানে বলা হয়েছে, তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলে সেখানে বলা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com