ট্রয় সিটিতে ভিয়ের ঈদ বাজার 

আপলোড সময় : ১৮-০৪-২০২৩ ১২:৫৭:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৩ ১২:৫৭:৩২ পূর্বাহ্ন
ট্রয় সিটি, ১৮ এপ্রিল : দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সামনে রেখে মিশিগানে জমে উঠছে ঈদের বাজার। বিভিন্ন শপিং মল ও বিপনি বিতানে এখন ক্রেতাদের ভিড়। ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততোই বাড়ছে। পরিবারের সবাইকে নতুন সাজে সাজাতে কাপড়ের দোকান থেকে শুরু করে জুতাসহ কসমেটিকের দোকানে এখন কেনাকাটায় ব্যস্ত সবাই। 

গতকাল রোববার ট্রয় সিটির সান মারিনো ক্লাবে ভিয়ের ঈদ বাজার অনুষ্টিত হয়েছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত চলে এই ঈদ বাজার। বিপুল পরিমান ক্রেতা সমাগম ঘটে মেলাতে। নানা ধরনের পোশাকের সমাহার নিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।  সেই সাথে গহনা, মেকআপ আর্টিস্ট, মেহেদি, গৃহসজ্জা ছাড়াও ছিল খাবারের ষ্টল। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইয়েমেন, ফিলিস্তিনী উদ্যোক্তারা অংশগ্রহন করে মেলাতে। মোট ২৯টি ষ্টল ছিলো মেলায়। ভিয়ের ইভেন্টস এল, এল, সির আয়োজনে এবারের ঈদ বাজারের অর্গানাইজার হিসাবে ছিলেন মালিক মোহাম্মদ, ফাতিমা, এবং ফায়রুজ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com