হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম গ্রেফতার

আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ১২:৫০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ১২:৫০:০৭ অপরাহ্ন
হবিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর : হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর সেলিমকে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি থানায় হস্থান্তর করেছে  র‌্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘র‌্যাব-২ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে সন্ধ্যা ৭টার দিকে আমাদের কাছে হস্থান্তর করেছে। তবে কখন কোথায় থেকে তাকে গ্রেপ্তার করেছে সেই বিষয়ে আমাদেরকে কিছুই জানায়নি তারা। তিনি বলেন, ‘এরই মধ্যে হবিগঞ্জ পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন। আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com