মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ০৫-১০-২০২৪ ১২:১৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৪ ১২:১৭:৫৪ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ৫ অক্টোবর : উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম কিবরিয়া এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে আঃ হামিদ ( ৪৫) কে ইয়াবাসহ আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল রানা জানান, ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com