হবিগঞ্জে ৪ শিক্ষককে সম্মাননা জানাল ইনার হুইল ক্লাব 

আপলোড সময় : ২২-১০-২০২৪ ১২:৪৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৪ ১২:৪৬:২৮ অপরাহ্ন
হবিগঞ্জ, ২২ অক্টোবর : নারীদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের ৪জন সদস্য মহান শিক্ষকতা পেশার সাথে জড়িত। শিক্ষকতার পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক কাজেও জড়িত। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই চার শিক্ষককে সম্মাননা জানিয়েছে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। শিক্ষকরা হলেন ক্লাব প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী, পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী,পাস্ট প্রেসিডেন্ট রায়হানা বেগম, ও ক্লাব সদস্য নীহারিকা হেলেন খান।
গত ১৮ অক্টোবর স্থানীয় স্কাই কিং রেস্টুরেন্টে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এবং রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর যৌথ মিটিংএ এই সম্মানা প্রদান করা হয়। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট তাছকিরা আক্তার জুবলী সেক্রেটারি এড. তাহমিনা খান, চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি
সহ ক্লাব এর বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট আজিজুর রহমান মান্না, সেক্রেটারি আল নোমান
তন্ময়, চার্টার প্রেসিডেন্ট এস এস আল আমিন সুমন সহ বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com