হামলাকারীদের খুঁজছে পুলিশ

ডিয়ারবর্নে দুই মহিলা লাঞ্ছিত

আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০১:৫৬:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০১:৫৬:২৭ পূর্বাহ্ন
সন্দেহভাজন এই ব্যক্তিকে খুঁজছে পুলিশ/Dearborn Police Department/Facebook 

ডিয়ারবর্ন, ৩ নভেম্বর : গতকাল শনিবার পৃথক ঘটনায় দুই নারীকে লাঞ্ছিত করার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়েছে ডিয়ারবর্ন পুলিশ। প্রথম হামলাটি হয় সকাল ৭টা ২০ মিনিটের দিকে মনরো ও ডার্টমাউথের একটি কনভেনিয়েন্স স্টোরে। দ্বিতীয়টি স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে ক্লিভল্যান্ড ও মনরোতে ঘটে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে পুলিশ। তবে দুই নারীর কারোরই তেমন আঘাত লাগেনি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে ২০ থেকে ৩০ বছর বয়সী একজন ব্যক্তি বলে বর্ণনা করেছে, সম্ভবত মুখের চুলওয়ালা এবং তার একটি ছবি প্রকাশ করেছে। এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে ৩১৩-৯৪৩-২২৪১ নম্বরে যোগাযোগ করতে বলেছে পুলিশ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com