ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মাধবপুরে নারীসহ আটক ৫

আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০১:২৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০১:২৫:৩৭ অপরাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ১৯ নভেম্বর : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারীসহ পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে তিন নারীসহ পাঁচ জনকে আটক করেন। ধৃত ব্যক্তির হলো,  ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবনগর গ্রামের মৃত কৃষ্ণধন দাস এর পুত্র কামদেব দাস (৪৫,) হবিগঞ্জের লাখাই উপজেলার গোন্তোষপুর গ্রামের মনিন্দ্র দাস এর স্ত্রী মায়া রাণী দাস (৪৫) ও তার কন্যা মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার সাজতাপুর গ্রামের মৃত রমেশ দাস এর কন্যা স্বপ্না রাণী দাস (৩০) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাস এর পুত্র সুকেন দাস (১৯)। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ (পিএসসি) সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com