মাধবপুরে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপলোড সময় : ২৪-১১-২০২৪ ১০:৫৭:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ১০:৫৭:০৩ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ২৪ নভেম্বর : উপজেলার হরিনখোলা যাত্রী চাউনি এলাকা থেকে শনিবার রাতে ৮শ পিস ইয়াবা ট‍্যাবলেট সহ  জসিম উদ্দিন( ৩৫) ও সাজন মিয়া (২২ )কে গ্রেফতার করছে পুলিশ। জসিম মিয়া  হবিগঞ্জ পৌরসভার  নোয়াহাটি এলাকার  মৃত বকুল মিয়ার ছেলে। সাজন মিয়া  হবিগঞ্জের আনোয়ারপুর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে। এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ  করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এব‍্যাপারে এস আই সোহেল রানা বাদী হয়ে  একটি মামলা দিয়েছে। ধৃতদের রোববার দুপুরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com