ইসকনের ৭০ ভক্তকে বেনাপোল থেকে ফেরত

আপলোড সময় : ০১-১২-২০২৪ ০১:১৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৪ ০১:১৫:৫৮ অপরাহ্ন
বেনাপোল, ১ ডিসেম্বর ॥ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের ৭০ ইসকন ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল বন্দর ইমিগ্রেশন।
শনিবার সন্ধ্যায় ও রোববার সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্যে বেনাপোলে আসেন। বোববার দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্যে এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে। ভারত যেতে বেনাপোলে আসা ইসকন ভক্তরা জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদেরকে ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, ভারতে সন্দেহজনক যাত্রা মনে করে তাদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com