মাধবপুরে সীমান্ত দিয়ে ভারতে  প্রবেশের চেষ্টা, মা-মেয়ে আটক

আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:০৭:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:০৭:৪৮ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) ৮ ডিসেম্বর : অবৈধভাবে ভারতে  অনুপ্রবেশের চেষ্টাকালে মাধবপুর সীমান্ত থেকে বাংলাদেশী মা-মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বিজিবি'র সরাইল ২৫ ব্যাটালিয়নের অধীনস্ত হরষপুর বিওপির একটি টহলদল রাজেন্দ্রপুর এলাকা থেকে বীনা রানী দাস (৪৫) ও তার মেয়ে  রিয়া রানী দাস (১৮)কে  আটক করেন। আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আকাশ চন্দ্র দাসের স্ত্রী বিনা রাণী দাস (৪৫) ও তার মেয়ে রিয়া রাণী দাস (১৮)।  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, জানায়, ভারতের আগরতলায় আটকদের পরিবারের একজন শুটকির ব্যবসা করেন। তার কাছে অবৈধভাবে যাওয়ার সময় হরষপুর বিওপির টহল দল তাদের আটক করে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com