ছেলে উঠতে না পারায়, ট্রেন থেকে লাফ দিলেন মা 

আপলোড সময় : ২৯-০৪-২০২৩ ০৮:৪৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৩ ০৮:৪৪:৪৪ অপরাহ্ন
মৌলভীবাজার, ৩০ এপ্রিল (ঢাকা পোস্ট) : ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যেতে ছেলেকে সঙ্গে নিয়ে অপেক্ষায় ছিলেন মা। ট্রেন এসে স্টেশনে থামতেই তড়িঘড়ি করে উঠে পড়েন মা। তবে, দুই মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিলে মা তাকিয়ে দেখলেন ছেলে ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। প্ল্যাটফর্ম থেকে উঠতে পারেনি তার সন্তান। তাই নিজের ছেলের জন্য চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন মা। এ ঘটনায় প্ল্যাটফর্মে পড়ে গিয়ে আহত হয়েছেন মা শারমিন আক্তার মিতু (৩৫)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কমলগঞ্জের রাকিব আহসান বলেন, শনিবার ভানুগাছ থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেই ট্রেনযোগে। ট্রেনে দরজায় দাঁড়িয়ে যখন নিজের বাবা-মায়ের দিকে তাকিয়ে আছি, ঠিক তখন একটা ছেলে ট্রেনে উঠতে ট্রেনের নিচ থেকে অনেক চেষ্টা করে। ওই সময় ছেলের মা দৌড়াতে দৌড়াতে আমার ছেলে কোথায় বলে ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দেন। সাথে সাথেই সেন্সলেস হয়ে যান তিনি। সে সময় স্টেশনে অবস্থানরত কয়েকজনের সাথে যোগাযোগ করে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হওয়া নারীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি হাত, পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com