হবিগঞ্জে বিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে প্রাকৃতজন

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১১:৪৪:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১১:৪৪:০৫ অপরাহ্ন
হবিগঞ্জ, ২৮ জানুয়ারী :  সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রাকৃতজন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকার বিভিন্ন স্থানে বয়স্ক নারী-পুরুষ এর মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রাকৃতজনের পক্ষ থেকে সভাপতি তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এই কম্বল বিতরণ করেন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে শীত মৌসুমে ঘন ঘন শৈত্যপ্রবাহ হয়। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন এই সময়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত বয়স্ক নারী-পুরুষ। শীতের তীব্রতায় কষ্টে থাকা বয়স্ক মানুষজনের মাঝে প্রতিবছরের মতো এবারও কম্বল বিতরণ করা হয়েছে। এই শীতমৌসুম দ্বিতীয়বারের মতো আজ অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com