মিশিগানে নানা আয়োজনে গ্রেটার কুমিল্লা অ‍্যাসোসিয়েশনের পিঠা উৎসব

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০২:০৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০২:০৬:৩০ অপরাহ্ন
ওয়ারেন, ১৭ ফেব্রুয়ারী : মিশিগানে চমৎকার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো পিঠা উৎসব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অব মিশিগান এই উৎসবের আয়োজন করে। উৎসবে অন্তত ৫০ ধরনের পিঠা পরিবেশন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো ছোট বাচ্চাদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন। অন‍্যদিকে আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে গ্রাম-বাংলার এসব পিঠাপুলির সঙ্গে পরিচিতি করতেই এমন আয়োজন। 

তুষারে ছেয়ে গেছে মিশিগানের পুরো জনপদ। সেই সঙ্গে ঠান্ডার প্রকোপ। তবে থেমে নেই বাঙালিয়াপণার শীতকালীন পিঠাপুলির উৎসব। বিদেশের মাটিতে থেকেও তারা ভুলেননি বাঙালি সংস্কৃতি। উৎসবে বাপা, চিতই, সন্দেশ, পাটিসাপটাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী অন্তত ৫০ ধরনের পিঠা পরিবেশন করা হয়। মিশিগানে বসবাসকারী গ্রেটার কুমিল্লার মানুষেরা উৎসবে অংশ নিয়ে দারুণ খুশি। 
এছাড়া অনুষ্ঠানে ছোট বাচ্চাদের যেমন খুশি, তেমন সাজো প্রতিযোগিতার পর্ব পিঠা উৎসবের আনন্দের বাড়তি মাত্রা যোগ করেছে। রাখাল বালক, গ্রামের বালিকার বেশেসহ বাঙালি পোশাকের সাজে বাচ্চারা অংশ নেয়। প্রতিযোগিতায় সেরা বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড.শাহীন হাসান ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেনসহ অন্যান্য অতিথিরা।  

গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিসহ বাংলাদেশি সংস্কৃতির সাথে অ্যামিরিকায় বেড়ে ওঠা নতুন প্রজম্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষেই এই আয়োজন বলে জানান গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অব মিশিগান-এর সভাপতি মোহাম্মদ আলী জামাল এবং সেক্রেটারি মো.আরিফুর রহমান। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুমিল্লা অ্যাসোসিয়েশন পরিবারের শিল্পীরা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com