আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে কেউ ঐক্যে ফাটল ধরাতে আসবেন না: উপদেষ্টা আসিফ

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০১:০৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০১:০৪:৪৩ অপরাহ্ন
ঢাকা, ২১ মার্চ : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে—এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।’ শুক্রবার (২১ মার্চ) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচনের তারিখ পেছাবে না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই—সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনও অনিশ্চয়তা নেই।’
গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত বলেও উল্লেখ করেন উপদেষ্টা আসিফ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com