চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি ২৩ এপ্রিল

আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০২:৫৫:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০২:৫৫:০০ পূর্বাহ্ন
ঢাকা, ২৩ মার্চ : রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনবেন হাইকোর্ট। আজ রোববার চিন্ময় দাসের আইনজীবীর আবেদন গ্রহণ করে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ২৩ এপ্রিল তারিখ ধার্য করেন। চিন্ময় কৃষ্ণ দাসের  আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আজ এ তথ্য জানিয়েছেন।  
এর আগে, গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ১২ জানুয়ারি তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট চিন্ময়ের জামিন বিষয়ে রুল জারি করে।
উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর লালদিঘি মাঠে সনাতনীদের নিয়ে একটি বড় সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন। ওই সমাবেশের অন্যতম উদ্যোক্তা ছিলেন নতুন এই জোটের মুখপাত্র চন্দন দাস ওরফে চিন্ময় কৃষ্ণ দাস। সেদিন সমাবেশ শেষে নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা উড়িয়ে দেওয়া হয়। ওই অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ৩০ অক্টোবর কোতোয়ালি থানায় একটি মামলা করেন বিএনপির এক নেতা। পরে তাকে বহিস্কার করে বিএনপি। সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com