দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ

আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন
ঢাকা, ১০ এপ্রিল : বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত অফিস আদেশে বলা হয়েছে, মাদরাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং সাড়ম্বরে অনুষ্ঠান আয়োজন করতে হবে।
এতে আরও বলা হয়, জাতীয় চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করতে হবে। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও বাংলা নববর্ষ উদযাপনের  নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com