বন্ধুর লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী বন্ধু নিহত

আপলোড সময় : ১১-০৫-২০২৩ ১১:২০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৩ ১১:২০:৩২ অপরাহ্ন
হবিগঞ্জ, ১২ মে : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে বন্ধুর লাঠির আঘাতে মোছাব্বির মিয়া (২০) নামের এক মাছ বিক্রেতা বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
১১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোছাব্বির মিয়া কাজ শেষে বাড়ি ফেরার পথে গ্রামের পাশের রাস্তায় একই গ্রামের আব্দুল গফুরের পুত্র সাহার মিয়ার সাথে কি একটা বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাহার লাঠি দিয়ে তার মাথার পেছন দিকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার কর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ লাশ মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখাকালে কেউ আটক হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com