চিন্ময় কৃষ্ণ দাসের জামিন রুলের শুনানি ৩০ এপ্রিল

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ১২:৩২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ১২:৩২:২৯ অপরাহ্ন
ঢাকা, ৩০ এপ্রিল : জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন চেয়ে করা রুলের শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সময় প্রার্থনা করলে আদালত শুনানির নতুন দিন ঠিক করেন।
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতকে জানান, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ এবং বিচারিক প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন কারাগারে আছেন। এ অবস্থায় তার জামিন প্রার্থনা করা হয়। আদালত জানায়, রুলের ওপর শুনানির পর জামিন বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট একটি রুল জারি করে, যাতে বলা হয়—চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়। ওই দিন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, জাতীয় পতাকা অবমাননার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সরকারের অনুমোদনে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদনটি দাখিল করা হয় গত ১২ জানুয়ারি।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com