দেশে গণতন্ত্র ফেরাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : নিপুন রায়

আপলোড সময় : ১৪-০৫-২০২৩ ০২:৪৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৩ ০২:৫৪:০৭ অপরাহ্ন
হ্যামট্রাম্যাক, ১৪ মে : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দলের অগ্রনায়কের ভুমিকা পালন করছেন। তাঁর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় রাজপথের আন্দোলনের মাধ্যমে এই আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে হবে। তিনি ১২ মে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায়  শহরের আলাদিন রেস্টুরেন্ট মিশিগান বিএনপি আয়োজিত এক চা চক্রের আয়োজনে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আমাদের যত বড় বা কঠিন ত্যাগ স্বীকার করা দরকার তাই করব। আমরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। সরকারের নির্যাতন-নিপীড়ন, জেল জুলুম, মামলা সহ্য করে আমরা কাজ করছি। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে।

চা চক্রে ফকরুল ইসলাম লয়েস, হাজী নিজাম উদ্দিন, সমজিদ আলম, মোঃ জামান, জিলাল উদ্দিন, মঞ্জুরুল করিম তুহিন, মুজিব আহমেদ মনির, শাহজাহান হিটলার, সায়েল আহমেদ, সৈয়দ আলী রেজা, মোশারফ চৌধুরী লিটু, শাহাদাত হোসেন মিন্টু, রিপন লস্কর, আবু হুরায়রা, বাবুল আহমেদ, মওদুদ চৌধুরী, পারভেজ আহমেদ, মুমিন আহমেদ, সহিদ আহমেদ, আহমেদ শরীফ মাহদি, সুমিন আহমেদ, ফাহাদ আহমেদ, খন্দকার রিপন, নাহিদুল আলম  ছাড়াও  মিশিগান বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
নিপুন রায় চৌধুরী যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশীপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশ নেবেন। পাশাপাশি মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তালিবের অফিসে ৬ সদস্যের প্রতিনিধি দলকে সাথে নিয়ে পরিদর্শন করেন ও হ্যামট্রাম্যাক সিটির পক্ষ থেকে রিকাগনিশন পত্র গ্রহন করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com