আটলান্টিক সিটিতে মেয়র মার্টি  স্মলের সমর্থনে মহিলা সমাবেশ 

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৩:২০:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৩:২০:২০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২৩ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মেয়র মার্টি স্মলের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান মেয়র মার্টি স্মলের সমর্থনে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে কমিউনিটি ব্যক্তিত্ব মিমি নিমবো ও আফিয়া নাসরিন এর উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশে সিটির বিভিন্ন কমিউনিটির মহিলারা অংশগ্রহণ করেন।
মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মার্টি স্মল আগামী দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠেয় প্রাইমারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে  মেয়র পদে তাঁকে ও তাঁর প‍্যানেলে কাউন্সিল এট লার্জ প্রার্থী স্টিফেনি মার্শাল, প‍্যটিসিয়া বেইলি ও সোহেল আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মহিলা সমাবেশে অংশগ্রহণ করায় মার্টি স্মল উপস্হিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com