ডেট্রয়েটে দুইজনকে গুলি করে হত্যা, সন্দেহভাজন হেফাজতে

আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:০৪:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:০৪:১৪ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ৯ জুন : রবিবার ভোরে উত্তর-পশ্চিম ডেট্রয়েটের হোপ পার্কের কাছে ভয়াবহ গুলির ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, ভোর ২:৪২ টার দিকে গ্রেডেল এলাকার ১৮৯০০ ব্লকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে এক প্রাপ্তবয়স্ক পুরুষকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলমান থাকায় পুলিশ এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, ডেট্রয়েট পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শহরে সহিংস অপরাধের হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। ১৯৬৬ সালের পর সর্বনিম্ন হত্যাকাণ্ডের রেকর্ড হয়েছে যদিও শহরটির এখনও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com