ডেট্রয়েট র‍্যাপার স্কিলা বেবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ : সন্দেহভাজন গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ১২:২৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ১২:২৫:২৩ অপরাহ্ন
রেডফোর্ড টাউনশিপ,  ৯ জুন : ডেট্রয়েটের জনপ্রিয় র‍্যাপার স্কিলা বেবিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিশিগান পুলিশ।
পুলিশ জানিয়েছে, ডেট্রয়েট পুলিশ বিভাগ, ওয়েস্টার্ন ওয়েন কাউন্টি স্পেশাল অপারেশন টিম, এবং অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (ATF)-এর সহায়তায় সন্দেহভাজনের ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা হয়। বুধবার, ডেট্রয়েট পুলিশ গাড়িটির নিবন্ধিত মালিককে হেফাজতে নেয়। তার ডেট্রয়েটের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
২২ মে সন্ধ্যা ৭টার দিকে, বিচ-ড্যালি ও সেন্ট্রালিয়া স্ট্রিটের সংযোগস্থলে গুলির ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, র‍্যাপার স্কিলা বেবি একা গাড়ি চালাচ্ছিলেন। তখন একটি গাঢ় রঙের SUV থেকে একজন ব্যক্তি তার দিকে ২০টিরও বেশি গুলি ছোঁড়ে। র‍্যাপারের শরীরে তিনটি অ-মারাত্মক আঘাত লাগে এবং তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে। পরে এক প্রত্যক্ষদর্শী আহত স্কিলা বেবিকে হাসপাতালে নিয়ে যান। তদন্ত এখনও চলমান। যেকোনো তথ্য থাকলে, রেডফোর্ড পুলিশ ডিটেক্টিভ এড ফ্রেঞ্চ (313) 387-2579 এর এই নম্বরে অথবা efrench@redfordpd.org-এ ইমেল করতে বলা হয়েছে। এছাড়াও, তথ্যদাতারা 1-800-SPEAK-UP নম্বরে ক্রাইম স্টপার্স অফ মিশিগান-এর মাধ্যমে গোপনেও যোগাযোগ করতে পারেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com