কুমিল্লার চান্দিনা বাজার সড়কের করুণ অবস্থা : দ্রুত সংস্কারের আর্জি

আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০২:৪৪:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০২:৪৪:৩২ পূর্বাহ্ন
চান্দিনা (কুমিল্লা), ২৮ জুন : কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা মহাসড়কের সাথে ঐতিহ্যবাহী চান্দিনা একটি জনপ্রিয় বড় বাজার। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত চান্দিনা বাজার সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পশ্চিম মেইন রোড থেকে পূর্বপ্রান্ত পর্যন্ত রাস্তার সার্বিক ভঙ্গুরতার কারণে শুধুমাত্র যানজট নয়, বাড়ছে জনদুঃখও।
রাস্তার বিভিন্ন অংশের কার্পেটিং ওঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট- বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। কাঁদা পানিতে হাঁটার কারণে নানা বয়সী পথচারীর পোশাক নষ্ট হচ্ছে, ঘটছে দুর্ঘটনাও ঘটে। অটো রিক্সা, ভ্যান কিংবা সিএনজি চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক থেকে নেমে কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষক প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। কিন্তু তাদের দুর্গতির কারণ হলো সড়কের করুণ দশা—অবহেলিত কার্পেটিং, বৃষ্টির পানিতে ভরা গর্ত ও অনিয়মিত ড্রেনেজ ব্যবস্থা, যা দুর্ঘটনা, যানজট ও জনদুঃখ বাড়িয়ে দিয়েছে। এলাকাবাসী জনদূর্ভোগ দূর করতে চান্দিনা বাজার রাস্তাটি চওড়া সহ  দ্রুত মেরামত এবং পয়নিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার মাধ্যমে  চলাচলের উপযোগী করে তোলার জন্য  প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com