চট্টগ্রামে হাবিবুল হক শিক্ষা তহবিলের ট্রাভেল চেক হস্তান্তর ও জন্মদিন উদ্‌যাপন

আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৭:০৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৭:০৯:৫৪ অপরাহ্ন
চট্টগ্রাম, ২১ জুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিশুক বিশ্বাসকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রিডার্স বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার জন্য হাবিবুল হক শিক্ষা তহবিলের ট্রাভেল চেক ২০ জুন চট্টগ্রামের রোকেয়া হক মেনশনে লায়ন্স ক্লাব অব কর্ণফুলী এলিটের উদ্যোগে হস্তান্তর করা হয়। একই দিনে অনুষ্ঠানটিতে প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ-এর জন্মদিনও উদযাপিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্ষীয়ান সমাজসেবী মিসেস সখিনা বেগম,  প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট ক্যাবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান। ক্লাব প্রেসিডেন্ট (ইলেক্ট) নুরুল আকবর কাজলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুঁইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, ট্রেজারার (ইলেক্ট) লায়ন উম্মে হাবিবা, লায়ন মনির উদ্দীন চৌধুরী, লায়ন জাবেদ ইসলাম, লায়ন নিয়াজ চৌধুরী জকি, তাসকিন ইরা, লিও জেলার ট্রেজারার (ইলেক্ট) হোসাইন মোহাম্মদ নিক্সন, লিও প্রেসিডেন্ট আকিল, ইনকামিং প্রেসিডেন্ট লিও মিরাজ উদ্দিন। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com