হ্যামট্রাম্যাক শহরে বর্ণাঢ্য রথযাত্রা উৎসব আজ 

আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৩:২৮:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৩:২৮:৪১ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ২৮ জুন : আজ হ্যামট্রাম্যাক শহরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হবে। বিকেল ৬টায় বেলমন্ট ও গ্যালাগার পয়েন্ট থেকে শুরু হবে এই বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা। শোভাযাত্রাটি হ্যামট্রাম্যাক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এবং শেষ হবে শহরের সিটি হলের সামনে। যেখানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ কীর্তন ও সাংস্কৃতিক পরিবেশনা, সেখানে ভক্তরা অংশগ্রহণ করবেন প্রাণবন্ত ভক্তিমূলক গানে ও নৃত্যে।
রথে থাকবেন শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী—যাঁদের ভক্তিভরে টানবেন বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী। আয়োজক সনাতন সংঘ হ্যামট্রাম্যাক সবাইকে এই মহোৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।
উৎসবটি শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি হ্যামট্রাম্যাকের বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রকাশ। শিশুসহ সকল বয়সী মানুষের জন্য রথযাত্রা এক আনন্দঘন মিলনমেলা হয়ে উঠবে বলেই আশা করছে আয়োজক কমিটি। সবার উপস্থিতিতেই পূর্ণতা পাবে এই শুভ আয়োজন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com