বর্ষা

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
(১)
টিনের চালে 
গাছের ডালে
নাচে তালে
বর্ষাপরি -
পায়ে নূপুর
ঝুমুর ঝুমুর
জাগায় কী সুর
মরি মরি! 

কদম হাসে
শাপলা ভাসে
কেয়ার বাসে
আকুল মন
কিসের টানে
গানে গানে 
নদীর প্রাণে
গুঞ্জরণ! 

(২)
হিমেল হাওয়ার ডালা ভরা কদম কেয়ার গন্ধ
টিনের চালে বৃষ্টিমেয়ের নূপুর তোলে ছন্দ
ঝরনা নদীর আকুল মনে 
ঢেউ  থই থই  আলাপনে 
ভেজা পালের পানসি নায়ে বর্ষা রানির আনন্দ।

(৩)
ঝম ঝম বর্ষার 
ঝর ঝর ছন্দ 
ফোটা ফোটা কদমে
মৌ মৌ গন্ধ।
ভরা ভরা ছোট নদী 
কুলু কুলু বইছে 
ঢেউ ঢেউ কথা সব
কানে কানে কইছে।
ঝুম ঝুম বৃষ্টি 
চালে চালে নৃত্য
ঝিরিঝিরি  ঝরনার
হাসি হাসি চিত্ত
গাছে গাছে সবুজের
প্রাণ প্রাণ কলরব
বনে বনে মল্লার
গান গান উৎসব !







 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com