শেলবি টাউনশিপে নারীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজন হেফাজতে

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:০২:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:০২:২২ পূর্বাহ্ন
শেলবি টাউনশিপ, ২০ জুলাই : শনিবার সকালে শেলবি টাউনশিপের একটি অ্যাপার্টমেন্টে এক নারীর মৃতদেহ উদ্ধারের পর একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
শেলবি টাউনশিপ পুলিশ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টা ৩২ মিনিটে ৪৬২৭৫ লেকসাইড পার্ক ড্রাইভের লেকসাইড পার্ক অ্যাপার্টমেন্ট থেকে “সন্দেহজনক পরিস্থিতির” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ও আটক সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, এটি একটি হত্যাকাণ্ড এবং তদন্ত চলছে। সন্দেহভাজনকে সোমবার আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হবে বলে জানানো হয়েছে।
বর্তমানে জনসাধারণের জন্য কোনও হুমকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে কারো কাছে তথ্য থাকলে ৫৮৬-৭৩১-২১২১ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ বিভাগ।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com