লেরয় টাউনশীপে গাড়ির ধাক্কায় সড়ক নির্মাণ শ্রমিক নিহত

আপলোড সময় : ২৫-০৫-২০২৩ ১১:৫৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৩ ১১:৫৪:৩৯ অপরাহ্ন
লেরয় টাউনশীপ, ২৬ মে : গতকাল বৃহস্পতিবার ইংহাম কাউন্টিতে একটি গাড়ির ধাক্কায় এক সড়ক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ইংহাম কাউন্টি শেরিফ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েবারভিলের পশ্চিমে লেরয় টাউনশিপের এম-৫২ এর কাছে ইস্ট গ্র্যান্ড রিভারে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণ কাজের এলাকায় যান চলাচলের সময় পূর্বমুখি একটি গাড়ি হিলসডেল কাউন্টির ৭০ বছর বয়সী ওই কর্মীকে ধাক্কা দেয়।  শেরিফ অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা গাড়ির নিচ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছেন। একটি অ্যাম্বুলেন্স ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, যেখানে তিনি মারা যান। এ ঘটনায় ২৩ বছর বয়সী উইলিয়ামসটনের ওই চালক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। যে কেউ তথ্যের সাথে শেরিফ অফিসের (517) 676-8202 এই নম্বরে  কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com


 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com