একসঙ্গে নির্বাচন ও গণভোট ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত: মামুনুল হক

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন
ঢাকা, ১৩ নভেম্বর : জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, “একই প্রশ্নের মধ্যে চারটি পৃথক প্রস্তাব রেখে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা ঝুঁকিতে ফেলা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও হুমকির মুখে পড়েছে।” বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে অনুষ্ঠিত হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ যথাযথভাবে বুঝে মত প্রকাশ করতে পারবে না।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার যদি জুলাই সনদের বাস্তবায়ন এবং স্বতন্ত্র গণভোটের দাবিকে পূরণ না করে, তবে এটি হবে দুঃখজনক ও আদর্শবিরোধী পদক্ষেপ।” খেলাফত মজলিসের আমির জানান, দলীয় ফোরাম ও আন্দোলনরত আট দলীয় জোটে শিগগিরই বৈঠক করে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com