ডেট্রয়েটে আবহাওয়ার মোড়: রবিবার ফের তুষার, এরপর শুষ্ক সপ্তাহ

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০২:২৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০২:২৮:৪৬ অপরাহ্ন
মেট্রো ডেট্রয়েট, ২৪ জানুয়ারি :  হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রার কারণে রবিবার মেট্রো ডেট্রয়েটে তুষারপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) ডেট্রয়েট জানিয়েছে, রবিবার ভোর ১টার পর তুষারপাতের সম্ভাবনা ২০ থেকে ৫০ শতাংশ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী,  সম্ভবত রবিবার রাত পর্যন্ত মোট প্রায় ৩ ইঞ্চি তুষারপাত হতে পারে।
শনিবার সকালে ডেট্রয়েটের তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার রাতের দিকে তাপমাত্রা বেড়ে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। এনডব্লিউএস-এর তথ্যমতে, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে, যা শনিবারের তুলনায় প্রায় ৯ ডিগ্রি বেশি।
এদিকে, বুধবার রাতে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা ছাড়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ডেট্রয়েট এলাকায় বৃষ্টি বা তুষারপাতের কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে এনডব্লিউএস।
Source : http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : suprobhatmichigan@gmail.com

Website : www.suprobhatmichigan.com