আটলান্টিক সিটিতে সুব্রত চৌধুরীর ৬২তম জন্মদিন উদযাপন

আপলোড সময় : ১২-০২-২০২৬ ০২:০৫:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ০২:০৫:২৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১২ ফেব্রুয়ারি: নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী লেখক ও সাংবাদিক সুব্রত চৌধুরীর ৬২তম জন্মদিন ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার পালিত হয়। এই বিশেষ দিনে তিনি প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন।
সুব্রত চৌধুরীর জন্মদিন উপলক্ষে ওইদিন রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি বাংলাদেশ কমিউনিটি সেন্টার একটি অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, পুষ্পস্তবক প্রদান ও শুভেচ্ছা জানানো।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, শাহরিয়ার আহমেদ, মনিরুজ্জামান মনির, সৈয়দ শহীদ, রফিক আহমেদ প্রমুখ সুব্রত চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ বিশেষভাবে জন্মদিনের স্মারক হিসেবে তাঁর হাতে পুষ্পস্তবক তুলে দেন।
এরপর সবাইকে সঙ্গে নিয়ে সুব্রত চৌধুরী জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানটি আরও উৎসবমুখর করেন। এসময় তাঁর সহধর্মিণী লাকি চৌধুরীও উপস্থিত ছিলেন। জন্মদিনের আয়োজনের জন্য সুব্রত চৌধুরী বিএএসজের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com