ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত: তারেক রহমান জামায়াত আমিরের বাসায়

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০১:৩৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০১:৩৯:০৪ অপরাহ্ন
ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেইজ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। শফিকুর রহমান এই সাক্ষাৎকে জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন শফিকুর রহমান ও জামায়াতের অন্যান্য নেতারা। এরপর উভয় নেতা সৌজন্য বৈঠক করেন। সাক্ষাৎ শেষে শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমানের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে তাঁকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে অগ্রিম অভিনন্দন জানান।
শফিকুর রহমান লেখেন, “তাঁর এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায় সূচনা করবে।” তিনি আরও জানান, নির্বাচনের পরবর্তী সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা রোধে তারেক রহমান কার্যকর পদক্ষেপ নেবেন, যা তিনি সাধুবাদ জানালেন।
শফিকুর রহমান জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন, তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন; বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন সংসদ প্রত্যাশা করে যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।”
এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com