ঢাকার উত্তর-দক্ষিণসহ  আরো ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:১২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:১২:৪৯ অপরাহ্ন
সিলেট, ২৩ ফেব্রুয়ারি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশন–এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এরপর সাময়িকভাবে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল কাইয়ুম চৌধুরীকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
কাইয়ুম চৌধুরী গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও তিনি দলীয় মনোনয়ন পাননি, পরে সিলেটের ছয়টি আসনে দলের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
একই প্রজ্ঞাপনে আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন); মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন); নজরুল ইসলাম মঞ্জু (খুলনা); আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট); মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ); মো. শওকত হোসেন সরকার (গাজীপুর)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে ২২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১) অনুসারে এসব নিয়োগ দেওয়া হয়েছে। করপোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া অধ্যাদেশের ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকেরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।ঢাকার উত্তর-দক্ষিণসহ  আরো ৫ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী
সিলেট, ২৩ ফেব্রুয়ারি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশন–এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। এরপর সাময়িকভাবে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল কাইয়ুম চৌধুরীকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
কাইয়ুম চৌধুরী গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। যদিও তিনি দলীয় মনোনয়ন পাননি, পরে সিলেটের ছয়টি আসনে দলের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
একই প্রজ্ঞাপনে আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন-মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন); মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন); নজরুল ইসলাম মঞ্জু (খুলনা); আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট); মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ); মো. শওকত হোসেন সরকার (গাজীপুর)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে ২২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১) অনুসারে এসব নিয়োগ দেওয়া হয়েছে। করপোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া অধ্যাদেশের ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকেরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com