পোশাক, পিঠা-পুলি, ইফতার ও বিনোদনের সমাহার

মিশিগানে ৭ম ঈদ মেলা শুরু ২৮ ফেব্রুয়ারি

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:১১:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:১১:০৫ পূর্বাহ্ন
ট্রয়, ২৫ ফেব্রুয়ারি : আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম ঈদ মেলা। দুই দিনব্যাপী এ আয়োজন বসবে নগরীর ১৫ মাইল রোডে অবস্থিত আমেরিকান পলিশ কালচারাল সেন্টারে। মিশিগানে বসবাসরত কমিউনিটির মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এবারের এই ঈদ উৎসব।
আয়োজক লিজু চৌধুরী ও পপি আক্তার জানান, ঈদকে ঘিরে প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি, পাকিস্তানি ও ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকের বিশাল সংগ্রহ থাকবে। শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, পাঞ্জাবি, কুর্তা থেকে শুরু করে শিশুদের ঈদের বিশেষ পোশাক—সবই পাওয়া যাবে বিভিন্ন স্টলে। 
আয়োজকরা আরও জানান, মেলায় থাকবে বাহারি গহনা, কসমেটিকস, হেনা আর্ট, ঘর সাজানোর সামগ্রী ও বিভিন্ন দেশীয় খাবারের আয়োজন। শিশুদের জন্য থাকবে বিনোদনের বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে প্রবাসে থেকেও যেন দেশীয় ঈদের আমেজ অনুভব করা যায়—সেই লক্ষ্যেই সাজানো হয়েছে এবারের মেলা।
খাবারের আয়োজনও থাকবে বেশ সমৃদ্ধ। ইফতারের পাশাপাশি নানা মুখরোচক খাবারের স্টল বসবে মেলায়। পিঠা-পুলির আয়োজনে থাকবে উপস্থিত সময়ে বানানো তাজা ও সুস্বাদু সব আইটেম। পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানো, কেনাকাটা ও রসনাতৃপ্তির সুযোগ থাকছে সবার জন্য।
আয়োজকরা আরও বলেন, প্রবাসে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
দুই দিনব্যাপী এই ঈদ মেলা দুপুর থেকে রাত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা সকলকে পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ উপভোগ করার আন্তরিক আহ্বান জানিয়েছেন।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com