সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, সাময়িক স্থগিত : প্রবাসীকল্যাণ মন্ত্রী

আপলোড সময় : ২৭-০২-২০২৬ ১২:৪০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৬ ১২:৪০:৫৮ অপরাহ্ন
সিলেট, ২৭ ফেব্রুয়ারি : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের আইনঙ্গনের জন্য কাজের পরিকল্পনা আমার রয়েছে। সিলেটের জন্য আমি কাজ করে যেতে চাই। সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না, হজ্জ যাত্রিদের যাতায়াতের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি আরা বলেন, সিলেট ঢাকা মহাসড়ক, বিমানসহ সিলেটের সকল সমস্যা সম্পর্কে আমি অবগত আছি। একটি একটি করে পরিবর্তন আপনাদের চোখে পড়বে। সিলেট-ঢাকা মহাসড়কের বিড়ম্বনা ও প্রবাসীরা বিমান বন্দরে এসে যাতে হয়রানীর শিকার না হন, সেইজন্য সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট সকলের সাথে বসে সিলেটের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অচিরেই সমাধানে কার্যকর ব্যবস্থা নেবো। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) ও যুগ্ম সম্পাদক-২ অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীরের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সংবর্ধিত অপর অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আমি জনগণের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়ায় আমি গৌরব বোধ করছি। সিলেটের আইনজীবীদের জন্য আমি কাজ করে যেতে চাই। 
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রাজিব কুমার বিশ্বাস, সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হাসান, সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভুঁইয়া, সিলেটের বিজ্ঞ সরকারী কৌসুলী অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।
সিলেট জেলা আইনজীবী সমিতি–এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের ২০২৬ ইংরেজি সনের বার্ষিক বাজেট সাধারণ সভায় উপস্থাপন করেন। উপস্থাপিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, অ্যাডভোকেট এ.কে.এম. শমিউল আলম, অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুছ ছাত্তার, অ্যাডভোকেট মুমিনুর রহমান (টিটু), অ্যাডভোকেট জোহরা জেসমিন, সরকারি কৌসুলি অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল মালিক, অ্যাডভোকেট আলীম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল আহমদ, অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট খালেদ আহমদ জুবায়ের ও অ্যাডভোকেট কানন আলম প্রমুখ।
বার্ষিক বাজেট সাধারণ সভা, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ - সভাপতি অ্যাডভোকেট পান্না লাল দাস, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ, ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম, সহ ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ও অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী, মহিলা বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম, সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. জাহিদুল হক জাবেদ, অ্যাডভোকেট মো. ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ও অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট মো. আতিকুর রহমান, অ্যাডভোকেট এ.এস.এম আব্দুল গফুর, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, অ্যাডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ও অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান।
পুরো আয়োজনে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবীসহ ৮শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট জজ কোর্ট জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মৌলানা মুফতি আব্দুল জলিল।
সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিদেরকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া জেরিন চৌধুরী, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ও মহিলা বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা হেলেনা বেগম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদ্বয় ও বিদায়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরীকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ও দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের। প্রেস বিজ্ঞপ্তি।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com